সরিষার তেল এর উপকারিতা
সরিষার তেল ( Mustard Oil ) Price range: 300.00৳  through 1,450.00৳ 
Back to products
সুক্কারি খেজুর
সুক্কারি খেজুর Price range: 950.00৳  through 2,500.00৳ 

Bakhoor Combo Pack (বাখুর কম্বো)

Original price was: 2,500.00৳ .Current price is: 2,250.00৳ .

0 People watching this product now!
Category:
Description

বাখুর কি?

বাখুর বা বাখুর কাঠ হলো একটি প্রাকৃতিক সুগন্ধি, যা সাধারণত কাঠ, রেজিন এবং প্রাকৃতিক তেলের মিশ্রণে তৈরি করা হয়। এটি জ্বালালে ধোঁয়া বের হয়, যা চারপাশের পরিবেশকে সুগন্ধময় এবং মনকে প্রশান্ত করে তোলে। প্রাচীনকাল থেকে বাখুর ব্যবহার করা হয়ে আসছে আধ্যাত্মিক কাজ, নামাজ, মিলাদ, ঘর সুগন্ধময় করা এবং বিশেষ অনুষ্ঠানে।

বাখুর আতর হলো বাখুর কাঠ থেকে সংগৃহীত সুবাসিত তেল। এটি অ্যালকোহল-মুক্ত হওয়ায় ত্বক ও পোশাকে ব্যবহার করা যায়। এর গভীর ও দীর্ঘস্থায়ী ঘ্রাণ বিশেষ করে উৎসব, নামাজ ও আধ্যাত্মিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

বাখুর বার্নারঃ

বাখুর বার্নার হলো বিশেষ একটি পাত্র বা ডিভাইস, যেখানে বাখুর কাঠ বা ট্যাবলেট জ্বালানো হয়। এটি ধীরে ধীরে ধোঁয়া বের করে পরিবেশকে সুগন্ধময় করে এবং ঘরে আনে আভিজাত্যের ছোঁয়া।

বাখুর এর উপকারিতাঃ

বাখুর শুধু সুগন্ধি নয়, এটি মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শান্তির প্রতীক। প্রাচীনকাল থেকেই বাখুর ব্যবহার করা হয়ে আসছে নামাজ, মিলাদ, বিশেষ অনুষ্ঠান ও ঘরকে সুগন্ধময় রাখতে। এর ধোঁয়া পরিবেশকে পবিত্র করে, স্ট্রেস কমায় এবং মনকে শান্ত করে। প্রধান কিছু উপকারিতা হল-

  • মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত করে।
  • নামাজ, দোয়া বা আধ্যাত্মিক কাজের পরিবেশকে পবিত্র করে।
  • ঘর ও পরিবেশকে করে তোলে সুগন্ধময়।
  • প্রাকৃতিক উপাদান থাকায় এটি শরীর ও মনে আরাম আনে।

বাখুর কেন ব্যবহার করা হয়?

 বাখুর মূলত পরিবেশকে সুগন্ধময় করতে, অতিথি আপ্যায়নে, নামাজ ও আধ্যাত্মিক কাজে ব্যবহার করা হয়। এছাড়া এটি মানসিক প্রশান্তি দেয় এবং ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করে।

বাখুর কিভাবে ব্যবহার করা হয়?

 বাখুর ব্যবহার করার জন্য সাধারণত বাখুর বার্নার বা কয়লার প্রয়োজন হয়। বাখুর কাঠ বা ট্যাবলেট বার্নারের ওপর রেখে জ্বালানো হলে ধীরে ধীরে সুবাসিত ধোঁয়া বের হয়, যা পরিবেশকে সুগন্ধময় করে তোলে। বাখুর ব্যবহারের ধাপ গুলো হল-

  • প্রথমে একটি কয়লা বা বৈদ্যুতিক বাখুর বার্নার গরম করুন।
  • বার্নারের ওপর সামান্য পরিমাণ বাখুর রাখুন।
  • ধীরে ধীরে সুবাসিত ধোঁয়া বের হবে এবং চারপাশে ছড়িয়ে পড়বে।

ঘর, অফিস বা নামাজের জায়গায় এটি ব্যবহার করলে পরিবেশ হবে সুগন্ধময় ও প্রশান্ত। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ অনুষ্ঠানে এটি ব্যবহার একটি আভিজাত্য প্রকাশ করে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bakhoor Combo Pack (বাখুর কম্বো)”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery

ডেলিভারি চার্জ:

ঢাকা সিটির মধ্যে - ৬০ টাকা

ঢাকা সিটির পাশে - ১০০ টাকা

ঢাকার বাহিরে - ১২০ টাকা